Eso Shyamal Sundar Lyrics (এসো শ্যামল সুন্দর)
Eso Shyamal Sundar Song Info
লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর
রাগ: দেশ
তাল: ত্রিতাল (১৬ মাত্রা)
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ
Eso Shyamal Sundar Lyrics
এসো শ্যামল সুন্দরআনো তব তাপহরা তৃষাহরা সঙ্গসুধা।
বিরহিণী চাহিয়া আছে আকাশে॥
সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে
তমালকুঞ্জপথে সজল ছায়াতে,
নয়নে জাগিছে করুণ রাগিণী॥
বকুলমুকুল রেখেছে গাঁথিয়া,
বাজিছে অঙ্গনে মিলনবাঁশরি।
আনো সাথে তোমার মন্দিরা
চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দে সে-
বাজিবে কঙ্কণ, বাজিবে কিঙ্কিণী
ঝঙ্কারিবে মঞ্জীর রুণু রুণু॥
রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম একটি রচনা তোমার হলো শুরু আমার হল সারা।
Eso Shyamal Sundar Lyrics in English Font
Eso shyamal sundor
Ano tobo tapohora trishahra sangosudha.
Birhini chahiya ache akashe॥
Se je byathito hridoy ache bichaye
Tamalkunjpathe sajal chayate,
Noyone jagiche karun ragini॥
Bokulmukul rekheche ganthiya,
Baziche angone milonbashori.
Ano sathe tomar mondira
Chanchal nrityer bajibe chonde se-
Bajibe kankon, bajibe kinkini
Jhonkaribe monjeer runu runu॥

