Jodi Monta Churi Kori Lyrics

জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা ও সজীব দাসের গাওয়া রোমান্টিক গান 'যদি মনটা চুরি করি'-এর লিরিক্স পড়ুন।

Jodi Monta Churi Kori Lyrics

যদি মনটা চুরি করি 

তোমার মন আকাশে উড়ি 

দেবে কি দেবে কি ওই পরানের ঠাঁই 

যদি তোমার হাতটা ধরি 

আর কথার মায়ায় পড়ি 

তুমি কি হবে কি আমার পুরোটাই 

ভালোবাসার নজরে যেদিকে তাকাই 

সখারে সখারে তোমায় দেখতে পাই 

ভালোবাসার আদরে যেদিকে তাকাই 

সখিরে সখিরে মায়াতে জড়াই 

আমি মায়াতে জড়াই 

যদি মনটা চুরি করি 


মিষ্টি করে রোদ হাসে আরো হাসো তুমি 

আমার মনের সিঁড়িবেয়ে তোমার মনে নামি

ও আশে পাশে থাকলে তুমি মনটা জানে আগে 

ভালোবাসা দেবো তোমায়, রাগে অনুরাগে 

ভালোবাসার নজরে যেদিকে তাকাই 

সখারে সখারে তোমায় দেখতে পাই 

ভালোবাসার আদরে যেদিকে তাকাই 

সখিরে সখিরে মায়াতে জড়াই 

আমি মায়াতে জড়াই 

যদি মনটা চুরি করি 


পাল উড়ানো নৌকা নিয়ে চলো প্রেমে ভাসি 

জেনে যাবে ঢুকলে মনে কত ভালোবাসি 

তোমার সঙ্গে থাকলে ছুতে পারবে না বিপদ 

আমার জন্য তোমার বুকটা খুবই নিরাপদ 

ভালোবাসার আদরে যেদিকে তাকাই 

সখিরে সখিরে মায়াতে জড়াই 

আমি মায়াতে জড়াই 

যদি মনটা চুরি করি

ভালোবাসার নজরে যেদিকে তাকাই 

সখারে সখারে তোমায় দেখতে পাই 

তোমার মন আকাশে উড়ি 

দেবে কি দেবে কি ওই পরানের ঠাঁই 

যদি তোমার হাতটা ধরি 

আর কথার মায়ায় পড়ি 

তুমি কি হবে কি আমার পুরোটাই।

আরও পড়ুনঃ যাব যাব মন লিরিক্স 



Previous Post
No Comment
Add Comment
comment url