July Lyrics by Anupom Roy (জুলাই তোমার প্রিয় মাসের নাম)
July Song Info
Singer : Anupam RoyLyrics & music : Anupam Roy
Arrangement & guitar : Rishabh Ray
Keyboard & backing vocals : Nabarun Bose
Bass guitar : Kaustav Biswas
Drums : Sandipan Parial
Recorded by Gourab Hom Chowdhury at Neo Ballad Studios
Mixed & mastered by Anindit Roy
July Lyrics by Anupom Roy
আর আমার কিচ্ছু লেখার নেই
খাতা অনেক আগেই জমা হয়ে গেছে
কোনো দুঃসংবাদের অপেক্ষাতে।
পাশে আছো তবু যেন পাশে নেই
ছুঁয়ে আছো তবু যেন ছুঁয়ে নেই
তুমি আছো না থাকার মতো।
এখানে দেওয়াল তুলে দিলে আজ
এই ডাইনামাইটেই হবে কাজ
তোমার কাছে সব রেখে গেলাম।
জুলাই তোমার প্রিয় মাসের নাম
আজ বৃষ্টি হচ্ছে অবিরাম
এক মুহূর্তে সবই হারালাম
শূন্য আমার প্রেমের মিউজিয়াম।
জুলাই তোমার প্রিয় মাসের নাম
শহরে গ্রাফিতি সব মুছে দিলাম
যন্ত্রণা সব গিলে নিলাম
তোমায় ভালোবাসতে চেয়েছিলাম।
হেমন্তের অরণ্যে আমরা ছিলাম
নিজের খেয়ালে চললে নদীর তীরে
ঝরা পাতা মাড়িয়ে গেল সময়
তুমি কোনোদিন আর এলে না ফিরে।
ছুটে আসা পাথরের নিশানা
হতে পারে এই মাথা তার ঠিকানা
সরে যাই শেষ মুহূর্তে।
পাশে আছো তবু যেন পাশে নেই
ছুঁয়ে আছো তবু যেন ছুঁয়ে নেই
তুমি আছো না থাকার মতো।
জুলাই তোমার প্রিয় মাসের নাম
আজ বৃষ্টি হচ্ছে অবিরাম
এক মুহূর্তে সবই হারালাম
শূন্য আমার প্রেমের মিউজিয়াম।
জুলাই তোমার প্রিয় মাসের নাম
শহরে গ্রাফিতি সব মুছে দিলাম
যন্ত্রণা সব গিলে নিলাম
তোমায় ভালোবাসতে চেয়েছিলাম।
July Tomar Prio Masher Nam Lyrics in English Transliteration
R amar kichchu korar neiar aamar kichchu lekhar nei
khata onek agei joma hoye geche
kono duhsambader akepshate.
Pashe acho tobu jeno pashe nei
chunye acho tobu jeno chunye nei
tumi acho na thakar moto.
ekhane deoyal tule dile az
ei dinamitei habe kaj
tomar kache shob rekhe gelam.
July tomar priyo maser nam
az brishti hachche abiram
ek muhurte sabi haralam
shunyo aamar premer museum.
July tomar priyo maser nam
share graphiti shob muche dilam
jantrona shob gile nilam
tomay bhalobaste cheyechilam.
Hemonter aronhye amra chilam
nijer kheyale cholle nodir tire
jhora pata mariye gel samoy
tumi konodin r ele na fire.
chute asha pathorer nishana
hote pare ei matha tar thikana
sare jai shesh muhurte.
pashe acho tobu jeno pashe nei
chunye acho tobu jeno chunye nei
tumi acho na thakar moto.
July tomar priyo maser nam
az brishti hachche abiram
ek muhurte sabi haralam
shunyo aamar premer museum.
July tomar priyo maser nam
share graphiti shob muche dilam
jantrona shob gile nilam
tomay bhalobaste cheyechilam.
July Tomar Prio Masher Nam Lyrics in English
And I have nothing to doAnd I have nothing to write
The notebook has been deposited long ago
Waiting for some bad news.
You are by my side yet it is as if you are not by my side
You are touching me yet it is as if you are not there
It is as if you are not there.
If you remove the wall here, today
This dynamite will do the work
I left everything to you.
July is the name of your favorite month
Today it is raining non-stop
I lost everything in an instant
My museum of love is empty.
July is the name of your favorite month
I erased all the graffiti in the city
I swallowed all the pain
I wanted to love you.
We were in the autumn forest
If we went our own way
Time trampled the fallen leaves on the riverbank
If you never come back.
This head may be the target of a rushing stone
It is its destination
Let's move at the last moment.
You are by my side yet it feels like you are not by my side
You are touching me yet it feels like you are not there
You are there but it feels like you are not there.
July is the name of your favorite month
Today it is raining non-stop
I lost everything in an instant
My museum of love is empty.
July is the name of your favorite month
I erased all the graffiti in the city
I swallowed all the pain
I wanted to love you.
অনুপম রায়ের 'জুলাই' গানটির ভাবার্থ
অনুপম রায়ের "জুলাই তোমার প্রিয় মাসের নাম" গানটি একটি ভেঙে যাওয়া সম্পর্ক, হারিয়ে যাওয়া ভালোবাসা এবং গভীর মানসিক শূন্যতার গল্প। এখানে গানের কথক অনুভব করে যে তার জীবনে আর কিছু বলার বা লেখার বাকি নেই—সব অনুভূতি যেন শেষ হয়ে গেছে। প্রিয় মানুষটি পাশে থাকলেও মানসিকভাবে অনেক দূরে, ফলে সম্পর্কটি কেবল অস্তিত্বে আছে, কিন্তু হৃদয়ে আর নেই।
গানে "খাতা অনেক আগেই জমা হয়ে গেছে" বাক্যটি জীবনের একটি অধ্যায়ের সমাপ্তির প্রতীক। আর "প্রেমের মিউজিয়াম" বলতে বোঝানো হয়েছে, ভালোবাসার সব স্মৃতি এখন কেবল অতীতের নিদর্শন হয়ে আছে। জুলাই মাস, অবিরাম বৃষ্টি, হেমন্তের অরণ্য, নদীর তীর এবং ঝরা পাতা—এসব প্রকৃতির চিত্র স্মৃতি, বিচ্ছেদ এবং সময়ের নির্মম প্রবাহকে আরও গভীরভাবে প্রকাশ করে।
Read more: অবাস্তব প্রেম
"শহরে গ্রাফিতি সব মুছে দিলাম" লাইনটি অতীতের স্মৃতি ও ভালোবাসার চিহ্ন মুছে ফেলার প্রচেষ্টার প্রতীক, আর "যন্ত্রণা সব গিলে নিলাম" বোঝায় নিজের কষ্ট নীরবে সহ্য করে বেঁচে থাকার চেষ্টা। শেষ পর্যন্ত কথক উপলব্ধি করে যে, সে সত্যিই ভালোবাসতে চেয়েছিল, কিন্তু সেই ভালোবাসা পূর্ণতা পায়নি।
সব মিলিয়ে, গানটি প্রেম হারানোর বেদনা, অপূর্ণ সম্পর্কের যন্ত্রণা, স্মৃতির ভার এবং সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার এক আবেগঘন কাব্যিক প্রকাশ।
