Cander gaye cand legeche lyrics (চাঁদের গায়ে চাঁদ লেগেছে)
Song : Cander gaye cand legeche
Lalon Geeti
চাঁদের গায়ে চাঁদ লেগেছে
আমরা ভেবে করব কি?
ঝিয়ের পেটে মায়ের জন্ম
তাদের তোমরা বলবে কি?
ছয় মাসের এক কন্যা ছিল
নয় মাসে তার গর্ভ হল গো,
আবার এগারো মাসে তিনটি সন্তান
কোনটি করবে ফকিরি।
ঘর আছে তার দুয়ার নাই
হায় হায়, লোক আছে তার বাক্য নাই গো,
আবার কে বা তাহার আহার যোগায়
কে দেয় সন্ধ্যাবাতি।
লালন ফকির ভেবে বলে
ছেলে মোর মাকে চুলে গো,
আবার এই তিন কথার অর্থ নইলে
তার হবে না ফকিরি।
আমরা ভেবে করব কি?
ঝিয়ের পেটে মায়ের জন্ম
তাদের তোমরা বলবে কি?
ছয় মাসের এক কন্যা ছিল
নয় মাসে তার গর্ভ হল গো,
আবার এগারো মাসে তিনটি সন্তান
কোনটি করবে ফকিরি।
ঘর আছে তার দুয়ার নাই
হায় হায়, লোক আছে তার বাক্য নাই গো,
আবার কে বা তাহার আহার যোগায়
কে দেয় সন্ধ্যাবাতি।
লালন ফকির ভেবে বলে
ছেলে মোর মাকে চুলে গো,
আবার এই তিন কথার অর্থ নইলে
তার হবে না ফকিরি।
Chander Gaye Chand Legeche Lyrics in English
What do we think of the moon on the moon? What will you say to the birth of the mother in Zhi's stomach? She had a six-month-old daughter in nine months, and in eleven months, three children would be a fakir. He has a house, he has no door, alas, there is no word for him, who gives his food and who gives the evening lamp. Lalan Fakir thinks that my son, go to my mother's hair, and if these three words do not mean it, he will not be a fakir.
Read More: